সমিতির লোন দেওয়া যতটা সহজ, সময়মতো কিস্তি আদায় করা অনেক সময় ততটা সহজ নয়।

সময়মতো কিস্তি না পেলে সমিতির ক্যাশ ফ্লো বা নগদ টাকার প্রবাহ কমে যায়। এতে সমিতির কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে।

বকেয়া কিস্তির পরিমাণ কমিয়ে সমিতিকে লাভজনক রাখতে হলে নিচের সহজ ৭টি উপায় মেনে চলতে পারেন:

  • কিস্তির তারিখ নির্দিষ্ট রাখুন

              প্রত্যেক সদস্যের কিস্তি দেওয়ার নির্দিষ্ট তারিখ থাকা উচিত।

               যেমন, কারও কিস্তির তারিখ মাসের ৫ তারিখ, আবার কারও ১০ তারিখ। তারিখ নির্দিষ্ট থাকলে সদস্যকে সময়মতো মনে করিয়ে                 দেওয়া সহজ হয়।

  • ঋণ দেওয়ার আগেই ভালো করে যাচাই করুন           

কাউকে ঋণ দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না।  যার কাছে ঋণ দিচ্ছেন তার আয়ের

উৎস এবং আগের ঋণ শোধ করার সুনাম আছে কি না তা ভালো করে জেনে নিন। যার আয় কম তাকে বড়

অংকের ঋণ দিলে সেই কিস্তি শোধ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

  • মাঠকর্মীদের নিয়মিত ফলোআপ

মাঠ পর্যায়ের কর্মীরাই বকেয়া আদায়ের মূল শক্তি।ফিল্ড অফিসারদের বলুন নিয়মিত সদস্যদের সাথে যোগাযোগ রাখতে এবং বাড়ি বা দোকানে গিয়ে খোঁজ নিতে। কেউ যদি টানা দুইবার কিস্তি দিতে ব্যর্থ হয়, তবে সাথে সাথে কারণ জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

  • সময়মতো এসএমএস (SMS) পাঠান

অনেক সময় সদস্য ইচ্ছা করে কিস্তি বন্ধ করেন না। সময়মতো মনে না থাকার কারণেও কিস্তি দিতে দেরি হতে পারে।

কিস্তি জমা দেওয়ার আগের দিন বা নির্দিষ্ট দিনে সদস্যদের মোবাইলে অটোমেটিক এসএমএস রিমাইন্ডার পাঠান। নিয়মিত রিমাইন্ডার পেলে সদস্যরা নিজের থেকেই সময়মতো কিস্তি নিয়ে হাজির হবেন।

  • কার কিস্তি বাকি তা নিয়মিত দেখুন

শুধু মাস শেষে হিসাব করলেই হবে না। নিয়মিত দেখতে হবে— কোন সদস্যের কিস্তি বাকি কত টাকা বাকি কয়টি কিস্তি বাকি

কতদিন ধরে বাকি এই তথ্যগুলো জানা থাকলে সময়মতো ব্যবস্থা নেওয়া যায়।

  • কিস্তি দেওয়ার সহজ মাধ্যম রাখুন

সদস্যদের জন্য কিস্তি দেওয়া যত সহজ হবে, বকেয়া তত কমবে। শুধু অফিসে এসে টাকা জমা নেওয়ার নিয়ম না রেখে বিকাশ, নগদ কিংবা ব্যাংক ট্রান্সফারেও কিস্তি দেওয়ার সুযোগ রাখুন।এতে দূরে থাকা বা ব্যস্ত সদস্যরা ঘরে বসেই সময়মতো টাকা পাঠাতে পারবেন।

  • ডিজিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করুন

খাতায় লিখে হিসাব রাখলে অনেক সময় কিস্তির তারিখ বা বকেয়ার হিসাব বাদ পড়ে যায়।এর পরিবর্তে একটি ভালো সমিতি ম্যানেজমেন্ট সফটওয়্যার (যেমন: সমিতি কিপার) ব্যবহার করতে পারেন।এতে কার কিস্তি কবে বকেয়া পড়ছে, তা কম্পিউটারে এক ক্লিকেই দেখা যায়।

Somity Keeper কীভাবে সাহায্য করতে পারে?

Somity Keeper-এর মাধ্যমে সমিতির সদস্য, লোন, কিস্তি ও কালেকশনের হিসাব ডিজিটালভাবে পরিচালনা করা যায়।

ফলে খাতা খুলে একেকজনের হিসাব খুঁজে দেখার প্রয়োজন কমে যায়। প্রয়োজন অনুযায়ী সদস্যের তথ্য, কিস্তি এবং বকেয়া হিসাব সহজে পর্যবেক্ষণ করা যায়।

কেন Somity Keeper ব্যবহার করবেন?

🔹 সহজ ইন্টারফেস – ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন, কম্পিউটার বা মোবাইল থেকেও ব্যবহার করা যায়।
🔹 নিরাপত্তা ও গোপনীয়তা – অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
🔹 ২৪/৭ সাপোর্ট – যেকোনো সমস্যা বা সাহায্যের জন্য দ্রুত কাস্টমার সাপোর্ট।

 

ডেমো ও যোগাযোগ

সফটওয়্যার অর্ডার করতেঃ https://somitykeeper.com/buy_now/

সমিতি কিপার ব্যবহার শিখুনঃ Youtube Playlist

👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!

 

ঢাকা অফিস

ঢাকা অফিসঃ 

ফোনঃ 01305486661 , 01689655055

বাসা ৩,রোড ৯/বি, সেক্টর ৫, উত্তরা, ঢাকা

 

চট্টগ্রাম অফিসঃ

হাশেম ভিলা, সানোয়ারা আবাসিক

পুরাতন চান্দগাঁও, চট্টগ্রাম

কি খুজছেন এখানে লিখুন