একটি সমিতিতে ম্যানেজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার ও মাঠকর্মী—সবার দায়িত্ব এক নয়।
তাই প্রত্যেক কর্মীকে সফটওয়্যারের সব তথ্য দেখার বা পরিবর্তন করার সুযোগ দেওয়া উচিত না।
সঠিকভাবে কর্মীদের কাজের অনুমতি নির্ধারণ করলে হিসাবের নিরাপত্তা বাড়ে, দায়িত্ব ভাগ করা সহজ হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের ঝুঁকি থাকে না।
-
প্রথমে কর্মীদের দায়িত্ব নির্ধারণ করুন
সফটওয়্যারে অনুমতি দেওয়ার আগে কোন কর্মী কোন ধরনের কাজ করবেন, তা নির্দিষ্ট করে ঠিক করে দেন।
ম্যানেজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার এবং মাঠকর্মীদের জন্য সফটওয়্যারে আলাদা আলাদা আইডি বা ইউজার রোল তৈরি করতে হবে।
কার সফটওয়্যারে কোন কোন সিস্টেমে প্রবেশের অধিকার থাকবে (যেমন—ক্যাশিয়ার কি শুধু লেনদেন দেখতে পারবে নাকি রিপোর্টও দেখতে পারবে?), তা নির্দিষ্ট করে দিতে হবে।
-
প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারে অনুমতি দিন
কর্মীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা
প্রত্যেক কর্মীকে শুধু তাঁর কাজের জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়াই সবচেয়ে ভালো । যেমন—একজন মাঠকর্মীর কাজ যদি শুধু আদায়ের তথ্য এন্ট্রি করা হয়,
তবে তাঁর অ্যাকাউন্টে কোনো ধরনের অপ্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা না রাখাই যুক্তিযুক্ত। সে শুধু আদায় এর এন্টি ই করবে।
তবে মনে রাখতে হবে, কোন কর্মী সফটওয়্যারের কোন কোন মেনু দেখতে বা ব্যবহার করতে পারবেন,
তা সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট সফটওয়্যারের বিদ্যমান ইউজার পারমিশন (User Permission) সুবিধার ওপর।
-
গুরুত্বপূর্ণ হিসাবের পরিবর্তন নিয়ন্ত্রণ করুন
সঞ্চয়, ঋণ, জমা-উত্তোলন এবং আর্থিক রিপোর্টের মতো যত গুরুত্বপূর্ণ তথ্য আছে, তা পরিবর্তনের অনুমতি সবাইকে দেওয়া যাবে না।
শুধু যার যেটা কাজ তাকে সেই পারমিশন দেওয়া উচিত না।
-
প্রত্যেক কর্মীর জন্য আলাদা ইউজার অ্যাকাউন্ট রাখুন
একই ইউজার আইডি ও পাসওয়ার্ড যদি সকল কর্মী ব্যবহার করে তবে কে কোন কাজ করছে। কার কি দায়িত্ব সেটা বোঝা যায় না।
তাই সম্ভব হলে প্রত্যেক কর্মীর জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কর্মী পরিবর্তন হলে পুরোনো অ্যাকাউন্টের অনুমতি পর্যালোচনা করবেন এবং
প্রয়োজন না থাকলে তা বন্ধ করুন।
-
নিয়মিত অনুমতি পর্যালোচনা করুন
সমিতির কর্মীদের দায়িত্ব সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই নিয়মিত যাচাই করা উচিত।
- কোনো কর্মীর সিস্টেমে অপ্রয়োজনীয় কোনো অনুমতি চালু আছে কি না।
- দায়িত্ব পরিবর্তনের পর আগের অনুমতি রয়ে গেছে কি না।
- গুরুত্বপূর্ণ হিসাব দেখার বা পরিবর্তন করার অধিকার সঠিক ব্যক্তির কাছে আছে কি না।
- কর্মীদের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড নিরাপদ আছে কি না।
Somity Keeper সফটওয়্যারে কর্মীদের অনুমতি ব্যবস্থাপনা
সমিতির হিসাব সফটওয়্যারে কর্মীদের কাজের ধরন অনুযায়ী প্রবেশাধিকার ব্যবস্থাপনার সুবিধা থাকলে দৈনন্দিন কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
Somity Keeper সফটওয়্যারে আপনার ব্যবহৃত সংস্করণে কোন কোন User Permission সুবিধা রয়েছে, তা জানতে অফিসিয়াল সাপোর্ট বা সংশ্লিষ্ট নির্দেশিকা দেখুন।
নির্দিষ্ট সুবিধা যাচাই না করে কোনো মেনু বা সেটিংসের নাম ধরে পরিবর্তন করবেন না।
আরও তথ্যের জন্য ভিজিট করুন: https://somitykeeper.com/
কেন Somity Keeper ব্যবহার করবেন?
🔹 সহজ ইন্টারফেস – ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন, কম্পিউটার বা মোবাইল থেকেও ব্যবহার করা যায়।
🔹 নিরাপত্তা ও গোপনীয়তা – অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
🔹 ২৪/৭ সাপোর্ট – যেকোনো সমস্যা বা সাহায্যের জন্য দ্রুত কাস্টমার সাপোর্ট।
ডেমো ও যোগাযোগ
- ডেমো লিংক :- Somity Keeper Demo
- ওয়েবসাইট:- www.somitykeeper.com
- দাম সম্পর্কে জানুনঃhttps://somitykeeper.com/pricing/
- ফেসবুক পেজ:- www.facebook.com
- সফটওয়্যার অর্ডার করতেঃ somitykeeper.com/buy_now/
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!